প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদিখানে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নাছিমা খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায় নাছিমার বসতবাড়ির উঠানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা—ডিবি।অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএম। এ সময় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নাছিমা খাতুনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নাছিমা খাতুন মালখানগর এলাকার মনির হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব