প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ০৬ ডাকাত গ্রেফতার।
শাহনেওয়াজ হোসাইন রাহাত, সংবাদদাতা ||
১৫/০৯/২০২৬ খ্রি. রাত ০১.৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কসবা থানাধীন তালতলা চৌরাস্তার মোড় সংলগ্ন ব্রিজের ওপর একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ৬ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ক) ০৫টি রামদা, খ) ০৩টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত ডাকাতদের নাম ও ঠিকানা:১। বিল্লাল হোসেন পিতা- আবুল কাশেমসাং- মনকশাইর২। মোঃ জুনায়েদ মিয়া পিতা-জয়নাল মিয়াসাং- চকচন্দ্রপর৩। রাজুপিতা-জাহাঙ্গীর মিয়াসাং- তালতলা ৪। মোঃ রুমান ভূইয়া পিতা- মোহাম্মদ ভূইয়াসাং- সৈয়দাবাদ ৫। মনির প্র: কসাই মনিরপিতা- জালাল মিয়াসাং- সৈয়দাবাদ ৬। সুজন মিয়া পিতা-আব্দুল হাকিমসাং- মনকশাইরসর্ব থানা- কসবাজেলা- ব্রাহ্মণবাড়িয়া।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব