প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের জোড়পুকুরপাড়ায় ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকার বড়বাড়ি মোড়ে তামিম স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ জিল্লুর রহমান (২৪) নামে এক যুবককে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জিল্লুর রহমান মুন্সীগঞ্জের কাগজীপাড়া এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে এবং বর্তমানে জোড়পুকুরপাড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব