প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
আমতলীতে ৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক।
মোঃ মঞ্জুরুল ইসলাম বিএসসি , গণমাধ্যম কর্মী ||
আমতলী (বরগুনা) প্রতিনিধি:মোঃ মানজুরুল ইসলাম বি এস সি। বরগুনার আমতলীতে পরিচালিত একটি বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মো: সুজন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৫:২০ ঘটিকায় আমতলী থানার এসআই মো: মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানাধীন ০৬নং সদর ইউনিয়নের চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুড়িয়ার খেয়াঘাট-অফিস বাজার পাকা রাস্তার ওপর অভিযান চালায় পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ সুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মো: সুজন আমতলী উপজেলার ৪নং হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মো: আলাম হাওলাদার ও নুরবানু বেগমের ছেলে।আমতলী থানা সূত্রে জানানো হয়েছে, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব