প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠের লড়াইয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম
মো রবিন রাজ , সংবাদদাতা ||
আসন্ন আমলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৯নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এ ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন সর্বস্তরের মানুষের প্রিয় মুখ মোঃ নুরুল ইসলাম।প্রতিদিন তিনি ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।ওয়ার্ডের সচেতন নাগরিকদের মতে, এলাকাটি দীর্ঘদিন যাবত রাস্তাঘাটের সমস্যাসহ নানাবিধ নাগরিক সুবিধাবঞ্চিত। মোঃ নুরুল ইসলাম প্রার্থী হওয়ায় নতুন আশা দেখছেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দা মোঃ আহমেদ আরমান বলেন, আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি সব সময় বিপদে-আপদে পাশে থাকবেন। নুরুল ইসলাম মামা দীর্ঘদিন ধরে আমাদের সুখ-দুঃখে পাশে আছেন। তিনি মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে বলে আমাদের বিশ্বাস।মোঃ মিঠুন মিয়া জানান, আমরা সততা ও ন্যায়পরায়ণতার পক্ষে। নুরুল ইসলাম একজন ভালো মানুষ, তিনি নির্বাচিত হলে আমাদের ওয়ার্ডের বঞ্চনা দূর হবে।নিজের প্রার্থিতা ও পরিকল্পনার বিষয়ে মোঃ নুরুল ইসলাম বলেন,আমি অবহেলিত ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি মেম্বার নির্বাচিত হলে আমার দরজা ২৪ ঘণ্টা সাধারণ মানুষের জন্য খোলা থাকবে। ভোটারদের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব