প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে জেলা পরিষদের উদ্যোগে উন্নয়ন প্রকল্প ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
মোঃ আহসানুজ্জামান, সংবাদদাতা ||
দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক এবং দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের মাঝে চেক বিতরণ করা হয়। পাশাপাশি অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন দিনাজপুরের ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, দিনাজপুরের বীরগঞ্জ কাহারোল ১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু এমপি এবং বিএনপির অসংখ্য নেতাকর্মী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব