প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
শিমুলিয়া বাজারে চেয়ারম্যান প্রার্থী রাশেদ খানের গণসংযোগ,উন্নয়নের প্রতিশ্রুতি
আবু বকর সিদ্দিক , ✅ গণমাধ্যম কর্মী ||
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো:রাশেদ খান গণসংযোগ করেছেন।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে শিমুলিয়া বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।এ সময় তিনি ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।এর আগে হলদিয়ার বাছারকান্দি এলাকায় তাঁর সমর্থকদের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে পরবর্তী সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।গণসংযোগকালে হাজী মো:রাশেদ খান বলেন,তিনি অতীতে দীর্ঘ সময় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।তাঁর দাবি,দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ওঠেনি।চেয়ারম্যান থাকাকালে সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।আবারও জনগণের কাছে দোয়া ও সমর্থন চাইতে এসেছেন বলে উল্লেখ করেন রাশেদ খান।তিনি বলেন,জনগণ তাঁকে যোগ্য মনে করলে এবং ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখবেন মনে করলে সমর্থন করবেন।নির্বাচিত হলে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।এ সময় তিনি যোগ্য প্রার্থীকে সমর্থনের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।গণসংযোগে শিমুলিয়া বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন রাশেদ খান।এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর কুশল বিনিময় হয়।তিনি বলেন,আমি আপনাদেরই একজন,আপনাদের সুখ-দুঃখের সঙ্গে থাকতে চাই।গণসংযোগে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাসাসের সদস্যসচিব আশরাফ হোসেন খান আসু।এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো:ঝন্টুরাজ ও সিনিয়র সহসভাপতি মো:বিল্লাল শেখ উপস্থিত ছিলেন।হলদিয়া ইউনিয়ন জাসাসের সভাপতি তোশিকুল ইসলাম,শরাফত আলী,শ্রমিক দলের নেতা শহিদুল ও মো:দানেশ উপস্থিত ছিলেন।শিমুলিয়া বাজার কমিটির নেতা মো:সিরাজ,৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো:লিয়ন শেখসহ অনেকে অংশ নেন।হলদিয়া ইউনিয়ন জাসাসের সাংগঠনিক সম্পাদক মো:ইয়াসিন,মো:কুদ্দুস মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরাও গণসংযোগে অংশ নেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব