প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
হাজার হাজার প্রবাসীর অকাল মৃত্যু—আর কত?
রনি শেখ, ✅ গণমাধ্যম কর্মী ||
হাজার হাজার প্রবাসীর অকাল মৃত্যু—আর কত?প্রবাসীরা দিনরাত পরিশ্রম করে। নিজের সুখ, আরাম, ঘুম—সবকিছু বিসর্জন দিয়ে একটাই স্বপ্ন দেখে—পরিবারের মুখে হাসি ফোটাবে, সন্তানদের ভবিষ্যৎ গড়বে, দেশের জন্য বৈদেশিক মুদ্রা পাঠাবে।কিন্তু প্রশ্ন হলো—এই প্রবাসীর জন্য কে আছে?অনেক প্রবাসী বিদেশের মাটিতে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেন। কারও সঙ্গে পরিবারের নিয়মিত যোগাযোগ থাকে না, কারও ওপর থাকে ঋণের বোঝা, কারও ওপর থাকে পরিবারের অতিরিক্ত প্রত্যাশা। এর সঙ্গে যোগ হয় কর্মক্ষেত্রের চাপ, অনিশ্চয়তা, একাকিত্ব এবং নানা ধরনের মানসিক দুশ্চিন্তা।চোখের পলকে একজন প্রবাসীর তিন মাস, এক বছর, পাঁচ বছর কেটে যায়। টাকা পাঠাতে পাঠাতে একদিন সে হিসাব করে দেখে—জীবনের এতগুলো বছর চলে গেছে, অথচ নিজের জন্য কী থাকল?বিদেশ থেকে দেশে ফিরে আসার পরও অনেক প্রবাসী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না। দীর্ঘদিনের পরিশ্রম, অনিয়ম, দুশ্চিন্তা ও নানা সমস্যার প্রভাব তাদের জীবনে পড়ে। অনেক পরিবারও প্রবাসীর মানসিক কষ্টকে যথেষ্ট গুরুত্ব দেয় না।এর পাশাপাশি রয়েছে অসাধু দালাল ও এজেন্সির প্রতারণা, শ্রমিক অধিকার লঙ্ঘন, কর্মক্ষেত্রে হয়রানি এবং বিদেশের মাটিতে নানা ধরনের অনিশ্চয়তা।আমরা চাই না আর কোনো প্রবাসী অসহায় হয়ে পড়ুক।আমরা চাই না কোনো প্রবাসী শুধু টাকা পাঠানোর যন্ত্র হয়ে থাকুক।আমরা বাঁচার মতো বাঁচতে চাই। সম্মানের সঙ্গে বাঁচতে চাই। আমাদের অধিকার চাই।বাংলাদেশ সরকারের প্রতি আমাদের দাবি—প্রবাসীদের অধিকার ও নিরাপত্তাকে আরও গুরুত্ব দিতে হবে।প্রতারণাকারী দালাল ও অসাধু এজেন্সির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।বিদেশে বিপদে পড়া বাংলাদেশিদের দ্রুত সহায়তার ব্যবস্থা করতে হবে।প্রবাসীদের মানসিক স্বাস্থ্য ও কল্যাণকে গুরুত্ব দিতে হবে।দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসন ও কর্মসংস্থানে সহযোগিতা করতে হবে।প্রবাসীদের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একজন প্রবাসী শুধু একজন ব্যক্তি নন—তার সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবার, একটি ভবিষ্যৎ এবং দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।প্রবাসীদের গল্প কেউ লিখুক বা না লিখুক, আমরা নিজেরাই আমাদের গল্প বলব।ঐক্যবদ্ধতা, সততা ও মানবিকতার মাধ্যমে আমরা প্রবাসীদের পাশে দাঁড়াতে চাই।প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সমাজকল্যাণ পরিষদআসুন, দেশ ও প্রবাসে প্রবাসীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করি।প্রবাসী বাঁচলে পরিবার বাঁচবে।প্রবাসী বাঁচলে অর্থনীতি বাঁচবে।প্রবাসী সম্মান পেলে বাংলাদেশও সম্মানিত হবে।#প্রবাসী#প্রবাসীদের_অধিকার#রেমিটেন্স_যোদ্ধা#প্রবাসী_রেমিটেন্স_যোদ্ধা_সমাজকল্যাণ_পরিষদ#প্রবাসীদের_পাশে_দাঁড়ান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব