প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড,ভিয়াইল ইউনিয়নে পুলিশের অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ আটক
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড,ভিয়াইল ইউনিয়নে পুলিশের অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ আটকমোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল সেবন ও মাদকদ্রব্য দখলে রাখার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের দল্লা মিশনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, এএসআই (নিঃ) মো. নুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ভিয়াইল ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে দল্লা মিশনপাড়া গ্রামের মো. রশিদুল ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ মো. রশিদুল ইসলাম (৪০) ও মো. নাজমুল হক (৪৩)কে আটক করা হয়।পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।মোবাইল কোর্টে রশিদুল ইসলামকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫০ টাকা অর্থদণ্ড এবং মো. নাজমুল হককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানকালে পুলিশ ১ পিস টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, ৪টি পাইপ, ২টি স্টিলের চামচ ও ৪টি গ্যাস লাইট উদ্ধার করেছে।আটক রশিদুল ইসলাম দল্লা মিশনপাড়া গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে এবং মো. নাজমুল হক পূর্ব দল্লা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তারা উভয়েই চিরিরবন্দর উপজেলার বাসিন্দা।চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব