প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
রুপম তঞ্চঙ্গ্যা, সংবাদদাতা ||
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) জেলা উন্নয়ন কমিটির সভা বুধবার চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহা: রিজাউল করিম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ,পরিচালক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত থেকে চলমান উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা করেন। বিশেষ করে স্বাস্থ্য,শিক্ষা,কৃষি,মৎস্য,প্রাণিসম্পদ,পর্যটন,সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সভাপতি সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় উন্নয়ন মুলক কার্যক্রমগুলি সঠিক সময়ে সম্পাদন করার জন্য নির্দেশনা প্রদান করেন । বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিকভাবে যাতে বাড়তে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। উন্নত,সম্বৃদ্ধি ও মডেল রাঙামাটি জেলা গড়ার লক্ষ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখা, শিক্ষার গুণগতমাণ বৃদ্ধি করাসহ আত্বসামাজিক উন্নয়নের জন্য রাস্তব সম্মত প্রকল্প গ্রহণ এবং আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং বিশ^ পর্যটন দিবস সফল ও স্বার্থক করার জন্য বিভাগীয় প্রধানদের অনুরোধ জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব