প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া বাইপাসে সড়ক অবরোধ
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
আজ, ২১ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত ব্যাংকারদের ওপর পুলিশের হামলা ও বাধার প্রতিবাদে এবার উত্তাল পটিয়া।আন্দোলনকারীদের অভিযোগ, আজ সকালে ঢাকায় পুলিশের হামলায় অনেকেই আহত হয়েছেন, কয়েকজন গুরুতর আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এর প্রতিবাদে এবং চাকরিচ্যুত ব্যাংকারদের চাকরি পুনর্বহালের দাবিতে পটিয়াবাসী দুপুরে পর থেকে পটিয়া বাইপাস মোড়ে সড়ক অবরোধ করেছেন।অবরোধের কারণে পটিয়া বাইপাস মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে।সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব