প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু এবং একজন ১০০ বছর বয়সী মুরুব্বিঃ
আমজাদ হোসেন, সংবাদদাতা ||
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু এবং একজন ১০০ বছর বয়সী মুরুব্বিঃআমজাদ হোসেন মিঠু,সিরাজদিখান/(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:মুন্সীগঞ্জের কোলা ইউনিয়নে শতবর্ষী এক প্রবীণ মুরুব্বির প্রতি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু।জানা যায়, কোলা ইউনিয়নের হাতেগোনা কয়েকজন প্রবীণ ব্যক্তিদের মধ্যে অন্যতম ৯৮ বছর বয়সী এই মুরুব্বি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতির কথা শুনে শতবর্ষ ছুঁই ছুঁই এই প্রবীণ প্রবীণ বয়সেও আগ্রহ নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন এবং চেয়ারম্যানকে পরম আদরে মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু জানান, উক্ত মুরুব্বির এলাকার একটি গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজ ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে, যা খুব শীঘ্রই সম্পন্ন হবে। সাক্ষাৎকালে চেয়ারম্যান প্রবীণ এই ব্যক্তিত্বের শারীরিক ও পারিবারিক খোঁজাখুঁজি নেন এবং সরকারি বয়স্কভাতা পাচ্ছেন কিনা তা নিশ্চিত হন। মুরুব্বি জানান, তিনি নিয়মিত সরকারি বয়স্কভাতা পাচ্ছেন এবং তাঁর স্ত্রীও জীবিত আছেন, বর্তমানে তাঁরা মোটামুটিভাবে জীবনযাপন করছেন।এই বিষয়ে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু বলেন, "এরকম প্রবীণ মুরুব্বিদের প্রতি কেবল তাঁদের সন্তানদেরই নয়—সমাজ, রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধিদেরও গভীর দায়বদ্ধতা রয়েছে। সমাজের প্রতিটি স্তরে আমাদের উচিত জ্যেষ্ঠ নাগরিকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাঁদের প্রতি সদ্ব্যবহার করা।"প্রবীণদের প্রতি জনপ্রতিনিধির এমন মানবিক আচরণ ও খোঁজখবর নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব