প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
চিরিরবন্দরে মা সমাবেশ, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে মা সমাবেশ, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনামোঃ আমজাদ হোসেনক্রাইম রিপোর্টার, দিনাজপুরদিনাজপুরের চিরিরবন্দরে উৎসবমুখর পরিবেশে মা সমাবেশ, পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার কারেন্ট হাট ডায়নামিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডায়নামিক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদানী এলাকার বিশিষ্ট সমাজসেবক আবুল সামসুদ্দীন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ, মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল, চিরিরবন্দর; মনীন্দ্র নাথ রায়, সহকারী অধ্যক্ষ, হাতীবান্ধা কলেজ, লালমনিরহাট এবং মোঃ জুলফিকার আলী দুলাল, সহকারী অধ্যক্ষ, কারেন্ট হাট ডিগ্রি কলেজ, চিরিরবন্দর।এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অভিভাবকদের অংশগ্রহণে মা সমাবেশ। সন্তানদের শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনে মায়েদের ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের নিবিড় যোগাযোগের ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।আয়োজনে: ডায়নামিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কারেন্ট হাট, চিরিরবন্দর, দিনাজপুর।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ আফজাল হোসেন, পরিচালক, ডায়নামিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কারেন্ট হাট, চিরিরবন্দর।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব