প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
তাড়াইলে কলেরা টিকার দ্বিতীয় রাউন্ড নিয়ে পরিকল্পনা সভা
সুলাইমান আহমদ, সংবাদদাতা ||
কিশোরগঞ্জের তাড়াইলে প্রতিরোধমূলক মুখে খাওয়ার কলেরা টিকাদান (pOCV) ক্যাম্পেইন-২০২৬-এর দ্বিতীয় রাউন্ড সফলভাবে বাস্তবায়নে পরিকল্পনা ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় তাড়াইল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার সার্ভিলেন্স অ্যান্ড ইমিউনাইজেশন অফিসার ডা. তানজিম আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজীব।সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত কলেরা টিকাদান কর্মসূচির দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। কর্মসূচির আওতায় নির্ধারিত জনগোষ্ঠীকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া, জনসচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, কলেরা প্রতিরোধে টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি পান, স্যানিটেশন নিশ্চিত করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি। কর্মসূচির সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করা হয়।সভা থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে কলেরা টিকাদান কর্মসূচির দ্বিতীয় রাউন্ড সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব