প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা নগরীর ২০নং ওয়ার্ডে আগুন।
কাজী জাবেদ হোসেন , সংবাদদাতা ||
গতকাল ২১/০৯/২০২৬ইং রোজ সোমবার সকাল ১১.৩০ মিনিটে কুমিল্লা সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ডের দিশাবন্দ পশ্চিম পাড়া মোঃ কাউছার মিয়ার বসত ঘরে আগুন লাগে, এতে তার একটি গরু আগুনে পুড়ে মারা যায় এবং অন্য আরেকটি গরু আগুনে পুড়ে আহত হয়, ভুক্তভোগী পরিবারের কেহ ঘরে ছিল না, স্হানীয় ও এলাকাবাসী প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে,এলাকাবাসী প্রতিবেশীরা জানায় আগুনে কাউছার মিয়ার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব হয়ে যায় পরিবারটি। তাৎক্ষণিক খবর পেয়ে ছুটে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও বিশ্বরোড অঞ্চলের পরিচালক মোহাম্মদ হোসাইন, জামায়াত নেতা পদুয়ার বাজার বিশ্বরোড এর বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রোটারিয়ান মোঃ আরিফুর রহমান ভূঁইয়া ও ২০নং ওয়ার্ডের জামায়াতের লোক জন।মহানগর জামায়েতের আমির আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন ও মানসিক সান্তনা দেন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।পরবর্তীতে নেতাকর্মীদের নিয়ে মহানগর জামায়েতের আমির,ওর্য়াড জামায়েত নেতা মরহুম মাওলানা মোহাম্মদ হারিস মিয়ার কবরস্থান জিয়ারত করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব