প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় নাগরিক পার্টি এনসিপি-র শেরপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন, নেতৃত্বে প্রকৌশলী লিখন ও ফিরোজ।
আবু হানিফ মোহাম্মদ , ✅ গণমাধ্যম কর্মী ||
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও তৃণমূলের নেতৃত্ব সুসংগঠিত করার উদ্দেশ্যে আগামী ছয় মাসের জন্য শেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। ঢাকার বাংলামোটরস্থ রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে গত ২২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে স্মারক নম্বর এনসিপি/কেন্দ্র/জে.আ.ক./২০২৫-২০২৬/৭০.০১ এর মাধ্যমে কমিটিটি অনুমোদন লাভ করে। নবগঠিত এই জেলা কমিটিতে প্রকৌশলী মো. লিখন মিয়াকে আহ্বায়ক এবং মো. ফিরোজ আহাম্মেদকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।প্রকাশিত তথ্যমতে, অনুমোদিত কমিটিতে জ্যেষ্ঠ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে জেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে প্রভাষক নূর ইসলামকে। একই সঙ্গে কমিটিতে দশজনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন তৌহিদুল ইসলাম, আরিফ হোসেন সাফফারি, মাসুদুর রহমান মাসুদ, আরশাদ আলী, মারুফ বিল্লাহ, আর কে রেজা, মোহাম্মদ কামরুল হাসান, মো. আশরাফুল আলম, জাহাঙ্গীর জালাল এবং মো. সোহেল রানা।সদস্যসচিব মো. ফিরোজ আহাম্মেদের সহযোগী হিসেবে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এডভোকেট সাব্বির হাসান সরকার। এছাড়া যুগ্ম সদস্যসচিব হিসেবে মোট দশজন নেতা স্থান পেয়েছেন, যার মধ্যে রয়েছেন সাব্বির হাসান জুয়েল, আশরাফুল ইসলাম মোহন সরকার, সোহাগ মনি, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ ফায়দুল্লাহ রহমান, সাদ্দাম হোসেন, ওয়াজিউল্লাহ নিপুন, উম্মে হাবিবা, প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং মাজহারুল মেহেদী।দলীয় সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে চারজনকে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তারা হলেন তান্না ইসলাম, মামুনুর রহমান, মো. হাবিবুল্লাহ এবং মো. সামিউল ইসলাম। পাশাপাশি ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় মো. সুজন মিয়াকে 'জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক' এবং প্রকৌশলী গুলজার হোসেনকে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যান্য বিষয়ভিত্তিক সম্পাদক পদের মধ্যে কোষাধ্যক্ষ হিসেবে মো. মিস্টার ইসলাম, আইন বিষয়ক সম্পাদক হিসেবে গুলশান আরা এবং প্রচার সম্পাদক হিসেবে আবু হুরায়রা মনোনীত হয়েছেন।আহ্বায়ক কমিটি ও সম্পাদকমণ্ডলীর বাইরে সার্বিক সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতার জন্য দলটির সাধারণ সদস্য হিসেবে মোট ৩০ জন প্রতিনিধি স্থান পেয়েছেন। প্রথম ধাপে সদস্য তালিকায় স্থান পাওয়া ১৯ জন হলেন আব্দুল মান্নান মাষ্টার, আলহাজ্ব আমিন আল মামুন, মাহবুবুর রহমান বুলবুল, মোহাম্মদ গোলাম মোস্তফা, রকিবুল হাসান, মোহাম্মদ উজ্জ্বল মিয়া, শারমিন আক্তার রুনা, আমিনুল ইসলাম, আল আমিন তালুকদার, আব্দুল হাকিম, আবু সালেহ, শিপন আহমেদ ইসলাম, মোহাম্মদ হানিফ মিয়া, রোকন, রাজমণি, আরিফুল ইসলাম, মো. মোতালেব, মোহাম্মদ খোরশেদ আলম এবং মোহাম্মদ মাসুদ রানা। সদস্য তালিকার দ্বিতীয় ধাপে অন্তর্ভুক্ত ১১ জন হলেন আবদুর রউফ, হোসেন মাষ্টার, মো. রাশেদুল ইসলাম লিখন, মোহাম্মদ সাইফুল ইসলাম রিয়াদ, হুমায়ুন কবির আকাশ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মো. হাসেম আলী, আয়নাল হোসেন, জুয়েল মিয়া, কুদ্দুস আলী এবং মানোয়ার হোসেন। বিজ্ঞপ্তিতে বিশেষ দ্রষ্টব্য হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, সাধারণ সদস্যদের নাম কোনো জ্যেষ্ঠতার বিচারে সাজানো হয়নি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব