প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুরের রাজৈরে কসাইয়ের বাড়ি থেকে ২৫ মণ পঁচা হাঁসের মাংস উদ্ধার, ৫ হাজার টাকা জরিমানা
মোঃলিটন বেপারী , ✅ গণমাধ্যম কর্মী ||
মাদারীপুর পতিনিধিঃমাদারীপুরের রাজৈর উপজেলায় এক অসাধু কসাইয়ের বাড়ি থেকে ২৫ মণ পঁচা হাঁসের মাংস উদ্ধার করা হয়েছে। জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য আইন পরিপন্থী এই অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক কসাইয়ের বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় প্রায় ২৫ মণ পঁচা ও দুর্গন্ধযুক্ত হাঁসের মাংস জব্দ করা হয়। এসব মাংস অত্যন্ত অস্বাস্থ্যকর ও পঁচা অবস্থায় মজুত করা হয়েছিল, যা পরবর্তীতে বাজারে বিক্রির উদ্দেশ্যেই রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব