প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
শার্শায় ১২ পিস ইয়াবাসহ সেলিম হোসেন গ্রেপ্তার
মোঃ মিলন ||
শার্শায় ১২ পিস ইয়াবাসহ সেলিম হোসেন গ্রেপ্তারযশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের শহিদের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, শার্শা থানার এসআই সুজন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সেলিম হোসেনকে আটক করে তার হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।গ্রেপ্তার সেলিম হোসেন গাতিপাড়া (শিয়ালকোনা) গ্রামের আতিয়ার হোসেনের ছেলে।এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে সোমবার (২১ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শার্শাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব