প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
মেলান্দহে প্রকৌশলী শুভাশীষ রায়ের বিদায়ী সংবর্ধনা।
এম আতাউল্লাহ, সংবাদদাতা ||
জামালপুরের মেলান্দহ উপজেলা এলজিইডির প্রকৌশলী শুভাশীষ রায়কে বিদায় জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিতে উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক ও নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা।এতে বক্তব্য দেন মেলান্দহ বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, ৭১-এর গেরিলা আবুল হোসেন, চরবানিপাকুরিয়া ইউনিয়নের কমান্ডার ইসহাক আলী, উমির উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক ও নাগরিক সমাজের সমন্বয়ক মোহন তালুকদার, প্রবীণ সাংবাদিক ও নাগরিক সমাজের সমন্বয়ক আলমগীর আহম্মেদ শাহজাহান, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল, হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের প্রভাষক অলিউল্লাহ, সাংবাদিক আব্দুল হাই, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, নাগরিক সমাজের সমন্বয়ক সাংবাদিক রুহুল আমিন রাজু, নূরে মদিনা মানবিক সোসাইটির পরিচালক বাদশা দোজাহান মতি মেম্বার এবং দারুস সুন্নাহ আইডিয়াল মাদরাসার পরিচালক ও দৈনিক কওমি কণ্ঠের উপজেলা বিশেষ প্রতিনিধি সাংবাদিক মো: নুর নবী ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা প্রকৌশলী শুভাশীষ রায়ের মেলান্দহে কর্মকালীন দায়িত্ব পালন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।অনুষ্ঠান শেষে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী শুভাশীষ রায়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।উল্লেখ্য, প্রকৌশলী শুভাশীষ রায় ২০২২ সালে মেলান্দহ উপজেলা এলজিইডিতে যোগদান করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মিঙ্গেল বিডির পরিচালক মোরশেদুল আলম।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব