প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়া - বর্তমান সমাজের এক মরণ ব্যাধি
মনোয়ার হোসেন , গণমাধ্যম কর্মী ||
মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেসক্লাব ডিমলা নীলফামারীপরকীয়া - বর্তমান সমাজের এক মরণ ব্যাধি বর্তমান সময়ে পরকীয়া একটি মরণ ব্যাধি রোগে পরিণত হয়েছে। এই রোগের ওষুধ তৈরি করতে বর্তমান বিজ্ঞানীরা হিমশিম খাচ্ছে। বিজ্ঞানীরা ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছে, চাঁদে যাচ্ছে, কিন্তু এই পরকীয়া নামক ভাইরাসের ওষুধ আজও আবিষ্কার করতে পারেনি।এই একটি ভাইরাস একটি সুন্দর সাজানো সংসারকে মুহূর্তে ধ্বংস করে দেয়। সন্তান হয় এতিম, মা-বাবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।কেন এই রোগ বাড়ছে?১. মোবাইল ফোন আর ফেসবুকের অবাধ ব্যবহার। ২. স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব ও সময় না দেওয়া। ৩. ধর্মীয় অনুশাসন ও নৈতিক শিক্ষার অভাব। ৪. লোভ, চাহিদা আর পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ।এর ওষুধ কী?এই রোগের ওষুধ কোনো ফার্মেসিতে পাওয়া যাবে না। এর ওষুধ আমাদের নিজেদের কাছেই আছে।* আল্লাহভীতি ও ধর্মীয় অনুশাসন মেনে চলা।* স্বামী-স্ত্রী একে অপরকে সময় দেওয়া ও বিশ্বাস রাখা।* মোবাইল আসক্তি কমানো।* নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা।মনে রাখবেন, পরকীয়ায় সাময়িক সুখ মিললেও, শেষ পরিণতি ধ্বংস ছাড়া কিছুই না।আসুন, আমরা নিজে বাঁচি, নিজের পরিবারকে বাঁচাই।লেখক: মোঃ মনোয়ার হোসেন জেলা প্রতিনিধি, নীলফামারী ---
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব