প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
২৫ সেপ্টেম্বর সিলেটে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মসূচি প্রধান অতিথি কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না উপ-হেডলাইন:
আল মামুন খান , ✅ গণমাধ্যম কর্মী ||
২৫ সেপ্টেম্বর সিলেটে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের যৌথ সমাবেশ ও মিছিল: প্রধান অতিথি কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সিলেটে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। সিলেট জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে যুগ-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সিলেট জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।এর পাশাপাশি, একই দিন শুক্রবার রাতে নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে একটি বিশেষ কর্মীসভার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মীসভাতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন যুবদল সভাপতি।কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এছাড়াও সভায় বক্তব্য রাখবেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন।কর্মীসভায় সভাপতিত্ব করবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন সিলেট জেলা ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং দিলওয়ার হোসেন দিনার।নির্ধারিত এই কর্মসূচিগুলো সফল ও সার্থক করতে সংশ্লিষ্ট সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব