প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় ব্র্যাকের নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা
ফাহাদ চৌধুরী ||
লোহাগাড়ায় ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে ইমপ্রুভড সাসটেইনেবলরিউন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নিমাইগ্রেন্টস ( প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশনপ্রোগ্রামের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মং এছেন। ব্র্যাক চট্টগ্রাম জেলা সমন্বয়ক মো.ইনামুল হাসানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকমাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কোঅর্ডিনেটর মো.আব্দুর রহিম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ রিদওয়ানুল করিম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান,উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মাসুদ রানা,উপজেলা পরিষদের সি.এ মো.হেলাল উদ্দিন,বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব সরওয়ার আকতার, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন,উপজেলা অফিসের নাজির বিধান মিত্র,সার্টিফিকেট সহকারী জয় দাশসহ উপজেলার শিক্ষক,প্রবাসী ও প্রবাস ফেরত যুবকরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব