প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুরে ২০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি রোজা গ্রেপ্তার
মোঃলিটন বেপারী , ✅ গণমাধ্যম কর্মী ||
মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুর শহরে একাধিক মাদক মামলার আসামি রোজিনা আক্তার রোজা (৪০)-কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সন্ধ্যায় মাদারীপুর শহরের শান্তিনগর কলাতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। মাদারীপুর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সানোয়ার হোসেন ও পুলিশ সদস্য সোহাগ যৌথভাবে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে আটক করেন। এ সময় তার নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব