প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
সাভারে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় একজন নিহত
মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সংবাদদাতা ||
সাভারে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় একজন নিহতসাভারের পাকিজা ইউটার্ন এলাকায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান এক পথচারীকে ধাক্কা দেয়। এতে উক্ত পথচারী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখন পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে সজোড়ে ধাক্কা দেয়। ঘটনার পরপরই আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার পরেই পিকআপ ভ্যানের চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। দুর্ঘটনায় জড়িত গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ন ১৪-৭৬৩৯।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব