প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
মোঃ মিলন ||
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৭ লাখ ৭১ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৬৫টি শাড়ি, ২টি থ্রি-পিস, ১টি শালচাদর, ৫০০ গ্রাম জিরা, ১৬ প্যাকেট ফুচকা, ২ প্যাকেট সনপাপড়ি, ২ কেজি কিসমিস, ৩৬৭টি চকলেট ও ২২৯টি কসমেটিকস সামগ্রী।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব