Logo
প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ || প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

চৌগাছা কামিল মাদ্রাসায় উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ এম এ মান্নান, চৌগাছা যশোর : যশোরের চৌগাছা কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল কালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড. আলা উদ্দিন, গভর্নিং বডির সদস্য ড. আঃ শুকুর এবং মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম। এ সময় মাওলানা গিয়াস উদ্দিন, প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক আতিকুর রহমান, প্রভাষক সামছুর রহমান, প্রভাষক ফরিদ উদ্দিন, প্রভাষক আবুল বাশার, প্রভাষক ইমরান হোসেন, প্রভাষক ফয়সাল আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার মুহাদ্দিস শহিদুল্লাহ।

Tech taranga newsportal system