প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে ১৩০
মোঃ সাইদুল ইসলাম , সংবাদদাতা ||
টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ ৯ জন গ্রেপ্তারগাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ী ও ৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৩ জন এবং মাদক সেবনের অভিযোগে ৬ জনকে আটক করা হয়।গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব