প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
৬ মামলার আসামি বিল্লাল ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল হোসেন (৫৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার বিল্লালের বিরুদ্ধে এর আগেও ৬টি মাদক মামলা রয়েছে।মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মুন্সীগঞ্জ সদর থানার মানিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর হাসপাতাল থেকে মুক্তারপুরগামী সড়কের দক্ষিণ পাশে ১০ তলা ভবনের পূর্ব পাশে তামিম স্টোরের সামনে পাকা রাস্তা থেকে মো. বিল্লাল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তার বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের মানিকপুর ১০ তলা ভবনের পূর্ব পাশে মো. মাসুদ রানার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।ডিবি পুলিশ আরও জানায়, বিল্লাল হোসেনের বিরুদ্ধে পূর্বে ৬টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব