প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
আত্মীয়ের বন্ধন কখনো বিচ্ছিন্ন হয় না।
মাস্টার আবুল কাশেম, গণমাধ্যম কর্মী ||
আমার চেম্বারে এসে আমার শ্রদ্ধেয় মেজ আব্বু জনাব Abdur Rahaman সহকারী পোস্ট মাষ্টার জেনারেল বৈদেশিক ডাক চট্টগ্রাম আমাকে দোয়া করে গেলেন। ওনার এই স্নেহ, ভালোবাসা ও দোয়া আমার কাছে অত্যন্ত মূল্যবান।আমি যখন নবম শ্রেণিতে পড়াশোনা করি তখন থেকেই মেজ আব্বু নিজ হাতে আমাকে পড়িয়েছেন, শাসন করেছেন, সাহস দিয়েছেন এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখিয়েছেন। তাঁর আন্তরিক পরিচর্যা ও দিকনির্দেশনাতেই ধীরে ধীরে নিজেকে গড়ে তোলার সুযোগ পেয়েছি এবং আজ আমি #আইনজীবী হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি—#আলহামদুলিল্লাহ।শুধু আমাকে নয়, আমাদের পরিবারের সবার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তিনি পরিবারের সবাইকে শিক্ষিত ও প্রতিষ্ঠিত করার জন্য নিরলসভাবে ও নিঃস্বার্থ ভাবে সহযোগিতা করে গেছেন। ওনার ত্যাগ, পরিশ্রম, ভালোবাসা ও দায়িত্ববোধ আমাদের পরিবারের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।আজ আমি যে চেয়ারে আছি, সেখানে আমার নিজের পরিশ্রমের পাশাপাশি তাঁর মতো একজন অভিভাবকের অবদান কখনোই অস্বীকার করার নয়।আল্লাহ আপনাকে সুস্থতা, নেক হায়াত ও শান্তিময় জীবন দান করুন। আপনার ছায়া আমাদের সবার ওপর দীর্ঘদিন অটুট থাকুক। 🤲❤️
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব