প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিমলা শুটিবাড়ীতে চাকরির প্রলোভনে প্রতারণা, সাভার ক্যান্টনমেন্টের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
মনোয়ার হোসেন , গণমাধ্যম কর্মী ||
মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেসক্লাব ডিমলা নীলফামারীডিমলা শুটিবাড়ীতে চাকরির প্রলোভনে প্রতারণা, সাভার ক্যান্টনমেন্টের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকানীলফামারীর ডিমলা উপজেলার শুটিবাড়ী এলাকায় সাভার ক্যান্টনমেন্টে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছবিতে ওই ব্যক্তিকে একজনের কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতে দেখা যায়।স্থানীয় সূত্রে জানা যায়, ওই প্রতারক নিজেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে থাকে। বেকার যুবকদের টার্গেট করে সে প্রচার চালায় যে, টাকার বিনিময়ে সাভার ক্যান্টনমেন্টে সৈনিক, এমওডিসি ও বেসামরিক পদে চাকরির ব্যবস্থা করে দেবে। তার এমন মিষ্টি কথায় বিশ্বাস করে অনেক নিরীহ পরিবার তাদের শেষ সম্বলটুকুও তার হাতে তুলে দিচ্ছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, "আমার ছেলেকে চাকরি দেবে বলে ৫০ হাজার টাকা অগ্রিম নিয়েছে। এক মাসের মধ্যে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল। এখন তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।"এলাকাবাসীর অভিযোগ, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে শুটিবাড়ী, বালাপাড়া, খালিশা চাপানীসহ আশপাশের গ্রামগুলোতে সক্রিয় রয়েছে। লোকলজ্জার ভয়ে অনেকেই প্রতারিত হওয়ার পরও মুখ খুলছেন না চাকরি সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে হয়। এখানে কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই। এটি একটি প্রতারক চক্র। সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব