প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
তুষার কান্তি হাওলাদার , সংবাদদাতা ||
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা।অভিযানকালে একটি মাছ ধরার ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৫০৭টি ভারতীয় শাড়ি এবং ১ হাজার ৪৬৬টি ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়।কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা কাপড়ের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা।এ ঘটনায় আটক পাঁচজনকে জব্দ করা মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব