প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় লাশ দাফনকালে পাওনাদারের বাঁধা- সংঘর্ষে আহত ১
ফাহাদ চৌধুরী ||
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে মরহুম বেলাল কোম্পানীর লাশ দাফনকালে পাওয়ানাদারের বাধারমূখে দু'পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছে বলে জানা গেছে। জানা যায়, বেলাল কোম্পানীর নিজ বাড়ি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে। তিনি বেশ কিছুদিন পুর্বে আমিরাবাদ সুফিয়া মাদ্রাসার পার্শ্বে জায়গা কিনে ঘর নির্মাণ করে।গত শুক্রবার রাতে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি লাইফ সাপোর্টে ছিলো। বৃহস্প্রতিবার রাতে লাশ তার বাড়িতে নিয়ে আসে। একই দিন রাত সাড়ে ১১টার দিকে লাশ দাফনের জন্য মরহুম বেলাল কোম্পানীর আমিরাবাদ সুফিয়া মাদ্রাসার পার্শ্বে বাড়ি থেকে লাশ বের করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা সৃষ্টি হয়। এতে পাওনাদারপক্ষের একজন গুরুতর আহত হয়েছে বলে জানা যায়।স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল কোম্পানীর সাথে তার মামার একটা জায়গা-জমি বেচা-কেনা নিয়ে লেনদেন ছিলো। এই বিষয়টি কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা উভয়ই মামা-ভাগিনা সম্পর্ক ছিলো।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব