প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফেনি রিপোর্টার্স ক্লাবের বক্তব্য......
মাস্টার আবুল কাশেম, গণমাধ্যম কর্মী ||
প্রেস রিলিজতারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার।সাংবাদিক চুমকি আক্তার, ফেনী রিপোর্টার্স ক্লাবের একজন সাধারণ সদস্য। সঙ্গতকারণে: রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিক চুমকি কেন্দ্রিক সাম্প্রতিক বিষয়াদি, নিবিড় পর্যবেক্ষণ করছেন। সেই সুবাধে, সাংবাদিক সংগঠন, ফেনী রিপোর্টার্স ক্লাব -এর সভাপতি মো: ইমাম হাছান কচি, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি. মোকাররম বিল্লাহ ও সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন লিংকন'রা মনে করেন, সাংবাদিক হল: জাতির বিবেক। আর সাংবাদিকতা হল: একটি মহান ও সম্মানজনক পেশা। তদহেতু সাংবাদিকগণ জ্ঞানের পরিচয় দিয়ে, ব্যাক্তিত্ব অক্ষুণ্ণ রেখে, যেকোন জটিল-কটিল সমস্যা সমাধান করবেন, এমনটা-ই নেতৃবৃন্দ আশা প্রকাশ করে। এছাড়াও সাংবাদিক চুমকি কেন্দ্রিক, সাম্প্রতিক অনাহুত বিষয়াদি: সব পক্ষ ধৈর্য, প্রজ্ঞা, পরিপক্বতার সহিত ইতি টানার, আহ্বান জানান নেতৃবৃন্দ।বার্তা-প্রেরক:সাংবাদিক মো: মহিন উদ্দিন মধুকার্যনিবাহী সদস্য (চলতি দায়িত্বপ্রাপ্ত দপ্তর)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব