প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
, কালিগঞ্জ উপজেলা আগামী ২২ সেপ্টেম্বরের ঘোষিত কর্মসূচিটি স্থগিত করা হলো।
মোঃ তরিকুল ইসলাম, গণমাধ্যম কর্মী ||
সাংগঠনিক বিজ্ঞপ্তি:এতদ্বারা কালিগঞ্জ উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থকবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার কৃষকদল নেতা রোকনুজ্জামান রোকন উপজেলা বিএনপির সাথে সমন্বয় না করে কর্মসূচিটি ঘোষণা করেছে যাহা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক নীতিমালা ও প্রচলিত প্রক্রিয়া অনুসরণ না করে ঘোষিত হয়েছে। যাহা দলীয় শৃঙ্খলার পরিপন্থী।অতএব, কালিগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের জানানো যাচ্ছে যে, আগামী ২২ সেপ্টেম্বরের ঘোষিত কর্মসূচিটি স্থগিত করা হলো।পরবর্তীতে সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও পরামর্শক্রমে পরবর্তী কর্মসূচির সময়সূচি নির্ধারণ করে যথাসময়ে সকলকে অবহিত করা হবে।সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার স্বার্থে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হলো।ধন্যবাদান্তে,১। শেখ এবাদুল ইসলামসদস্য, সাতক্ষীরা জেলা বিএনপিসদ্য সাবেক আহ্বায়ক, কালিগঞ্জ উপজেলা বিএনপি২। শেখ নুরুজ্জামানসদস্য, সাতক্ষীরা জেলা বিএনপিসদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালিগঞ্জ উপজেলা বিএনপি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব