প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক দ্বন্দ্বের আড়ালে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা -
মোঃ আমজাদ হোসাইন , সংবাদদাতা ||
মাদারীপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগনিরাপত্তা ও সুষ্ঠু তদন্তের দাবি পরিবারেরমাদারীপুর প্রতিনিধি:মাদারীপুর সদর উপজেলার ত্রিভাগদী (পশ্চিম) এলাকায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ধারাবাহিক হামলা, মারধর, ভয়ভীতি প্রদর্শন, বাড়িতে অনধিকার প্রবেশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন।পরিবারের সদস্য মোঃ আমজাদ হোসেনের দেওয়া অভিযোগ অনুযায়ী, গত ২২ আগস্ট ২০২৬ তারিখে ভাইদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে নিজ বাড়িতে প্রায় শতাধিক মানুষের উপস্থিতিতে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধের সমাধান না হওয়ায় পরবর্তীতে বৃহত্তর পরিসরে শালিস করার সিদ্ধান্ত নেওয়া হয়।অভিযোগে বলা হয়, শালিসবর্গের অধিকাংশ সদস্য নামাজে গেলে আমজাদ হোসেনের ছোট ভাই মোনজেদ হোসেন কয়েকজন লোকসহ দা/কুড়াল নিয়ে তাঁর ওপর হামলার জন্য উদ্যত হন। স্থানীয়দের সহযোগিতায় তিনি রক্ষা পান। পরিস্থিতির অবনতি হলে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চান।পরবর্তীতে মাদারীপুর সদর থানার এসআই সাইফুল ঘটনাস্থল পরিদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি একটি দা/কুড়াল জব্দ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি হাজী আঃ সালাম মাস্টারের জিম্মায় রাখেন এবং সংশ্লিষ্টদের আইন নিজের হাতে তুলে না নিয়ে ধৈর্য ধারণের পরামর্শ দেন। পরে নিরাপত্তার স্বার্থে আমজাদ হোসেন ও তাঁর পরিবারকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হয় বলে তিনি জানান।পরিবারটির অভিযোগ, এরপরও বিরোধের অবসান হয়নি। বরং ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মোঃ আমজাদ হোসেনের বড় ভাই মোঃ শাহাদাত হোসেনের বাড়িতে হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে শাহাদাত হোসেন রক্তাক্ত আহত হন এবং পরিবারের কয়েকজন নারী সদস্যও শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত হন বলে অভিযোগ করা হয়েছে। এমনকি তাঁর গুরুতর অসুস্থ হৃদরোগী স্ত্রীকেও মারধরের অভিযোগ রয়েছে। আহতরা মাদারীপুর সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে কয়েকজন ব্যক্তি দলবদ্ধভাবে তাঁদের বাড়িতে গিয়ে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং ঘরের দরজায় আঘাত করার অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার চেষ্টা করা হয়। তাঁকেও রাজনৈতিক পরিচয়ের কারণে বাড়িতে গেলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।এ ঘটনায় মোনজেদ হোসেনের স্ত্রী রাণী বেগমের মাধ্যমে পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা/অভিযোগ দায়ের করা হয়েছে বলেও আমজাদ হোসেন দাবি করেন। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মাদারীপুর সদর মডেল থানার এসআই মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২৫ সেপ্টেম্বর থানায় হাজির হওয়ার নির্দেশ দেন।এ বিষয়ে মোঃ আমজাদ হোসেন বলেন, “আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন, আহত ও পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং আইনানুগ ব্যবস্থা চাই।”তিনি আরও বলেন, পূর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের দেওয়া ধৈর্য ধারণের পরামর্শ তাঁরা যথাসাধ্য মেনে চলেছেন। কিন্তু একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, লিগ্যাল এইড, মানবাধিকার ও সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকর্মীদের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে অনুসন্ধান করে প্রকৃত ঘটনা উদঘাটন, আহতদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা কোনো সংঘাত বা প্রতিশোধ চান না; বরং আইনের শাসন, শান্তিপূর্ণ সমাধান ও ন্যায়বিচার প্রত্যাশা করেন।প্রতিবেদন:জনতার অনলাইন প্রেসক্লাব
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব