প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
কোন চারটা জিনিস শরীরকে ধ্বংস করে।
মোঃ ইয়াছিন আরাফাত , গণমাধ্যম কর্মী ||
তিনটা জিনিস শরীরকে অসুস্থ করে :(১) কথা বেশি বলা,(২) অধিক নিদ্রা ও বিশ্রাম,(৩) অতিরিক্ত পানাহার করা।চারটা জিনিস শরীরকে ধ্বংস করে :(১) দুঃশ্চিন্তা ও পেরেশানি,(২) দুঃখ ও হতাশা,(৩) ক্ষুধা,(৪) অনর্থক অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকা।চারটা জিনিস চেহারাকে মলিন করে এবং আনন্দ ও সম্মান কেড়ে নেয় :(১) মিথ্যা,(২) ঔদ্ধত্য ও অহংকার,(৩) ইলমি বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা,(৪) লজ্জাহীনতা ও অশ্লীলতা।চারটা জিনিস আনন্দ ও সম্মান ফিরিয়ে আনে :(১) তাক্বওয়া,(২) সত্যবাদীতা,(৩) দানশীলতা,(৪) আত্মসম্মান রক্ষা।চারটা জিনিস রিযিক বৃদ্ধি করে : (১) রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা,(২) সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমানে আল্লাহর যিকির করা,(৩) নিয়মিত দান করা,(৪) দিনের শুরু ও শেষে আল্লাহর যিকির করা।চারটা জিনিস রিযিক কমিয়ে দেয় :(১) (ফজরের পরে) সকাল বেলা ঘুমিয়ে থাকা,(২) সালাতে ত্রুটি বা কম করা,(৩) অলসতা, (৪) প্রতারণা ও বিশ্বাসঘাতকতা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব