প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ
মোঃ মিলন ||
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী ৪৯ বিজিবির অধীন বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।এ সময় বিজিবি সদস্যরা ২ বোতল বিদেশি মদ, ৬১টি শাড়ি, ১টি থ্রি-পিস, ৭টি কম্বল, ১ কেজি জিরা, ২ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম কিসমিস এবং ৩১৬টি কসমেটিক্স সামগ্রী আটক করে।আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়েছে।তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব