প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাভারে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সংবাদদাতা ||
সাভারে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারঢাকার সাভারে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুবায়ের আহম্মেদ সবুজ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে সাভার মডেল থানাধীন উলাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো. জুবায়ের আহম্মেদ সবুজ সাভার মডেল থানাধীন বাড়ইগ্রাম পশ্চিম ব্যাংকটাউন এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. ফজলুল হকের ছেলে।ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মাসুদ আল মামুনসহ ডিবি পুলিশের একটি দল উলাইল এলাকায় অভিযান চালায়। এ সময় জুবায়ের আহম্মেদ সবুজকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১০ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার টাকা।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার জুবায়ের আহম্মেদ সবুজের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব