প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় প্রীতি ফুটবল ম্যাচে পেকুয়াকে হারিয়ে লোহাগাড়ার জয়
ফাহাদ চৌধুরী ||
চট্টগ্রামের লোহাগাড়ায় অনুষ্ঠিত এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়েছে লোহাগাড়া উপজেলা ফুটবল একাদশ। শুক্রবার বিকেলে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচটি টানটান উত্তেজনায় রূপ নিলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক লোহাগাড়া দল। খেলা উপভোগ করতে স্থানীয় দর্শক ও ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এবং ম্যাচ পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এস.এম. আবু সাঈদ চৌধুরী (টিটু)-এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: বায়েজীদ-বিন-আখন্দ। ম্যাচটির উদ্বোধন করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ। এতে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন এবং লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও সামাজিক নেতৃবৃন্দ মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ যোগান। ম্যাচটির সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়া সংগঠক মোরসেল মাহমুদ, আরিফ উদ্দিন ও মো: কফিল উদ্দিন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব