প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় দেড় লাখ দেশলাই কাঠিতে দুর্গাপ্রতিমা
ব্রহ্ম ক্লিনটন, সংবাদদাতা ||
প্রথম দেখায় মনে হবে, ঝলমলে কাপড় আর সূক্ষ্ম অলংকারে সাজানো দেবী দুর্গা। কিন্তু একটু কাছে যেতেই বদলে যাবে সেই ধারণা। শাড়ির কুঁচি থেকে অলংকার—সবখানেই দেখা যাবে সারি সারি দেশলাই কাঠি। কাঠির ফাঁকে জড়িয়ে আছে রেশমি সুতা। সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে এবার এমনই ব্যতিক্রমী আয়োজনে তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা।সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ব্রহ্মরাজপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা মন্দিরে চলছে এই প্রতিমা তৈরির কাজ। দুর্গাপূজাকে ঘিরে ব্যতিক্রমী এই আয়োজন দেখতে প্রতিদিনই মন্দিরে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।সম্প্রতি মন্দিরে গিয়ে দেখা যায়, মাটির তৈরি প্রতিমার অবয়বের ওপর অত্যন্ত নিখুঁতভাবে দেশলাই কাঠি বসাচ্ছেন শিল্পীরা। কোথাও কাঠি রাখা হয়েছে সোজা সারিতে, আবার কোথাও দেওয়া হয়েছে ঢেউখেলানো নকশা। কাঠির ফাঁকে ফাঁকে জড়িয়ে দেওয়া হচ্ছে রেশমি সুতা। দেবীর শাড়ির কুঁচি, পোশাক ও অলংকারেও ফুটিয়ে তোলা হচ্ছে কাঠির নকশাদূর থেকে দেখলে মনে হবে, কাপড়ের ভাঁজ আর ঝলমলে অলংকারে সাজানো হয়েছে প্রতিমা। তবে কাছে গেলেই চোখে পড়ছে এই পুরো কারুকাজের মূল উপকরণ দেশলাই কাঠি ও রেশমি সুতা।প্রতিমাশিল্পী নবদ্বীপ সরকার জানান, তিন বছর আগে ভারতে একটি মন্দিরে গিয়ে এ ধরনের কাজ দেখেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই এবার সাতক্ষীরায় দেশলাই কাঠি ও রেশমি সুতা দিয়ে প্রতিমা তৈরির উদ্যোগ নেন।।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব