প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার প্রথম মাসিক সভা অনুষ্ঠিত
মোঃলিটন বেপারী , ✅ গণমাধ্যম কর্মী ||
মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার ২০২৮ সাল পর্যন্ত কেন্দ্রীয় অনুমোদিত কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক ফরিদ হেসাইন। পরে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ মো. ফায়েজুল কবীর। সভাটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মহসিন তালুকদার। সভায় সংগঠনের জন্য অফিস ঘর, শিক্ষা সফর, নিজস্ব ফান্ড গঠন, অভিষেক অনুষ্ঠান আয়োজন এবং আগামী ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সাংবাদিক সমাবেশের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সভার সভাপতি শরীফ ফায়েজুল কবীর সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত দেন। গত ৪ সেপ্টেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিষদের সভার বিভিন্ন সিদ্ধান্তও সভায় তুলে ধরা হয় এবং এসব সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা শাখার সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব