প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
মোঃলিটন বেপারী , ✅ গণমাধ্যম কর্মী ||
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় এক্সপ্রেসওয়েতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব