প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে ময়মনসিংহে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবকদলের যৌথ বিক্ষোভ সমাবেশে তানভিরুল ইসলাম টুটুলের যোগদান
কে এম নূহ পারভেজ বিজয় , গণমাধ্যম কর্মী ||
সারাদেশে আওয়ামীলীগের অগ্নীসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদে ময়মনসিংহের রাজপথে সরব হয়ে উঠেছে বিএনপির তিনটি সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নগরীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আওয়ামীলীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।বিক্ষোভ কর্মসূচিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীদের একটি অংশ সক্রিয়ভাবে অংশ নেয়। একই কর্মসূচিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও কৃষিবিদ জসিমউদ্দীন জনির নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে যোগ দেন। তাদের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে নগরীর রাজপথে দলীয় স্লোগান ও প্রতিবাদে মুখর হয়ে ওঠে।নগরীর নতুন বাজারের রোডে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে টাউন হলের তারেক স্মৃতি মিলায়তনে পৌছালে একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদী সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব শহিদুল আমিন খসরু, উপস্থাপনায় ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি সোহেল খান। বিশেষ বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন সহ আরো অনেকেই।ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল দীর্ঘদিন ধরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। বিগত দিনে তিনি সাবেক যুগ্ম আহ্বায়ক, কোতোয়ালি থানা ছাত্রদল, সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সিনিয়র সহ-সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় আছেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের দাবি, বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণকে তারা সাংগঠনিক ঐক্য ও মাঠপর্যায়ের সক্রিয়তার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দেখতে চান বলে জোরালো দাবী জানিয়ে আসছেন। তারা প্রত্যাশা করেন মাননীয় প্রধামন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত ১৭ বছর সৈরারাচরী শেখ হাসিনা ও তার আওয়ামী দোসরদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই ত্যাগী নেতাকে যথাযথ মূল্যায়ন করবেন এবং দলের জন্য বিগত দিনে তার সকল অবদানকে স্বীকৃতি দিবেন। অতীতে আওয়ামীলীগের সৈরাচারী দূঃশাসন ও নৈরাজ্যের বিরুদ্ধে তিনি ছিলের রাজপথের একজন নির্ভিক লড়াকু যোদ্ধা। শত নির্যাতন, নিপিড়ন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা এমন কি তাকে হত্যার চেষ্টার পরেও তিনি কখনোই দমে যাননি। স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধামন্ত্রী জনাব তারেক রহমানের এই বিশ্বস্ত ভ্যানগার্ড ও দলীয় রাজনীতিতে অপোষহীন ও নির্ভিক নিবেদিত প্রাণ জনাব তানভীরুল ইসলাম টুটুল।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব