প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
চিরিরবন্দরে জুয়া খেলায় ইউএনওর মোবাইল কোর্টে ১৫ দিনের কারাদণ্ড
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে জুয়া খেলায় ইউএনওর মোবাইল কোর্টে ১৫ দিনের কারাদণ্ডমোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুরদিনাজপুরের চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে নরেশ (৫০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নের খোচনা চকরামপুর গ্রামের সুইচগেট সংলগ্ন শ্মশানের দক্ষিণ-পূর্ব পাশে একটি বটগাছের নিচে এ অভিযান পরিচালনা করা হয়।চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় ওই স্থানে টাকার বিনিময়ে জুয়া খেলার অবস্থায় নরেশকে আটক করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।মোবাইল কোর্টে জুয়া খেলার অপরাধ প্রমাণিত হওয়ায় নরেশকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।আটক নরেশ (৫০) চিরিরবন্দর উপজেলার খোচনা মাঝাপাড়া গ্রামের মৃত গেন্দুরাম রায়ের ছেলে।অভিযানের সময় জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব