প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
বড়লেখার বিশিষ্ট আলেম, জালালপুর মাদ্রাসার সাবেক শিক্ষক কেরাতি হুজুর আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
শাহ রায়হান আহমদ , গণমাধ্যম কর্মী ||
বড়লেখার বিশিষ্ট আলেম, জালালপুর মাদ্রাসার সাবেক শিক্ষক কেরাতি হুজুর আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সর্বস্তরে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখা এলাকার সর্বজনশ্রদ্ধেয় ও সুপরিচিত ব্যক্তিত্ব, জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব কারী লোকমান আহমদ যিনি সর্বমহলে কেরাতি হুজুর নামে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ছিলেন তিনি আর নেই দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ তিনি অসংখ্য ভক্ত সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দীর্ঘ শিক্ষাজীবনে জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসায় দায়িত্ব পালনকালে তাঁর হাত ধরে অসংখ্য ছাত্র-ছাত্রী দ্বীনি ও নৈতিক শিক্ষার আলো লাভ করেছেন। শিক্ষক হিসেবে তিনি ছিলেন এক অনন্য দৃষ্টান্ত। তাঁর বিনম্র স্বভাব প্রজ্ঞা ও স্নেহের কারণে প্রিয় ছাত্র-ছাত্রীরা সর্বদা তাঁকে গভীর শ্রদ্ধা সম্মান ও আদবের সাথে স্মরণ করতেন। কখনো তাঁর কোনো সিদ্ধান্তের বা সম্মানের কোনো বরখেলাপ কেউ করেননি। তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে বড়লেখাসহ দেশ বিদেশে অসংখ্য আলেম উলামায়ে পীর মশায়েখ ও ছাত্র ছাত্রীদের গভীর শোকের ছায়া নেমে আসে। দেশের বহু আলেম-উলামা, পীর-মাশায়েখ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর খবরে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শ্রদ্ধেয় এই আলেমে দ্বীনের ইন্তেকালে সাধারণ মানুষ দোয়া করেছেন আল্লাহ দ্বীনের এই একনিষ্ঠ খাদিমকে আপনি ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমিন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব