প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
চিরিরবন্দরে টাপেন্টাডলসহ যুবকের ১০ দিনের কারাদণ্ড
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে টাপেন্টাডলসহ যুবকের ১০ দিনের কারাদণ্ডচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মোমিনুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের উল্লাপাড়ায় নজরুল ইসলাম মৌলভীর বসতবাড়ির সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন মোমিনুল ইসলামকে আটক করে তার কাছ থেকে ১ পিস টাপেন্টাডল ট্যাবলেট, টাপেন্টাডল সেবনের পাইপ ১টি ও একটি গ্যাস লাইট উদ্ধার করা হয়।পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে মোমিনুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত মোমিনুল ইসলাম বাসুদেবপুর বানিয়াপাড়া এলাকার মোঃ মোতাহার আলীর ছেলে।চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব