প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুর জেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়”
মোঃ বিপ্লব ইসলাম , ✅ গণমাধ্যম কর্মী ||
“দিনাজপুর জেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়”মোঃ বিপ্লব ইসলাম খানসামা দিনাজপুর প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, এমপি দিনাজপুর জেলার ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ও নিদর্শন পরিদর্শন করেন।পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির, দিনাজপুর রাজবাড়ী, সীতাকোট বিহার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিসহ জেলার অন্যান্য প্রাচীন নিদর্শন পরিদর্শন করেন।এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়কে দিনাজপুর জেলা সার্কিট হাউসে উপস্থিত হলে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে।এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম এবং দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব