প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক ৫০ পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ তিন জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সংবাদদাতা ||
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৬/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৭:৫০ ঘটিকায় আশুলিয়া থানাধীন গোমাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ ইউসুফ (৩৪), পিতা-মৃত আকতার প্রামানিক, মাতা-মোসাঃ সালমা খাতুন, সাং-ক্ষুদ্র মনোহারা, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, এ/পি সাং-রাজাশন, আমতলা (ঠান্ডুর বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ বাদশা মিয়া (৪৬), পিতা- হাজী মোঃ নুরুল ইসলাম, মাতা-ময়ফল, সাং-তাজপুর দক্ষিণপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। সেলিম সরদার (৫৮), পিতা-মৃত দারোগ আলী, মাতা-মনোয়ারা বেগম, সাং-উপেন্দ্র নগর, থানা-সুজানগর, জেলা-পাবনা, এ/পি সাং-শিমুলতলা, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা গ্রেফতার করেন।উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোঃ ইউসুফ (৩৪) এর বিরুদ্ধে ১ টি মাদক ও ১ টি অন্যান্য মামলাসহ মোট ২ টি মামলা, ২ নং আসামী মোঃ বাদশা মিয়া (৪৬) এর বিরুদ্ধে ৯ টি মাদক ও ১ টি অন্যান্য মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব