প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
শাহরাস্তিতে ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার, চুরির মামলায় আরও ১ জন আটক
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযানে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। একই দিনে চুরির মামলায় এজাহারনামীয় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে পিএসআই (নিঃ) শমসেদ হোসেন, এএসআই স্বপন দাসসহ পুলিশের একটি চৌকস দল শাহরাস্তি থানাধীন টামটা দক্ষিণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধোপাল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ধোপাল্লা বাজারে রনির ওয়ার্কশপের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে নাহিদ হাসান (২০) ও মো. সবুজ শেখ (২৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নাহিদ হাসান ধোপাল্লা কাজিমুদ্দিন হাজী বাড়ির ইলিয়াছ কাজীর ছেলে এবং সবুজ শেখ একই এলাকার কালিমুদ্দিন শেখ বাড়ির জামাল হোসেন শেখের ছেলে। তারা উভয়েই শাহরাস্তি থানার টামটা দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা।পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তাদের নিজ নিজ হেফাজত থেকে মোট ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর এফআইআর-৩১, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর-৩১৪।অন্যদিকে, একই দিন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় শাহরাস্তি মডেল থানার মামলা নং-০৭, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৮১ ধারার মামলার এজাহারনামীয় আসামি রাকিব (২৫)কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রাকিব কুমিল্লার বরুড়া থানার নলুয়া (কালিকাপুর) এলাকার মো. ফারুকের ছেলে।পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার তিন আসামিকেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব