প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে শেয়ালের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারালেন মোটরসাইকেল চালক
মোঃ আশরাফুল ইসলাম নুর , ✅ গণমাধ্যম কর্মী ||
ধুনটে শেয়ালের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারালেন মোটর সাইকেল চালকবগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে সড়কে শেয়ালের সঙ্গে ধাক্কা লেগে আব্দুল বাছেদ রুবেল (৪২) নামে এক ইলেকট্রিশিয়ান মারা গেছেন। নিহত রুবেল উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের আব্দুর রহমানের ছেলে। ধুনট-জোড়শিমুল সড়কের আনারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বাছেদ রুবেল ধুনট-জোড়শিমুল সড়কের চিকাশি মফিজ মোড় এলাকায় বৈদ্যুতিক সামগ্রী মেরামত করে জীবিকা নির্বাহ করেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রুবেল ধুনট শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে আনারপুর গ্রামে এলাকায় পৌঁছলে ওই সময় শেয়াল রাস্তা পারাপারকালে চলন্ত মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে রুবেল ছিটকে পড়ে আহত হন।স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রুবেল মারা যান। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রুবেলের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব